বিলোনিয়া থানাধীন বাঁশপদুয়া এলাকায় নেশাখোর এবং নেশা বিক্রেতা অর্জুন বৈদ্যের বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকার চুরি যাওয়া সামগ্রী উদ্ধার। যার মধ্যে রয়েছে লোহার রড, লোহার পাইপ, গাড়ির ব্যাটারি, প্রচুর পরিমাণে অ্যাডজাস্টার ফ্যান, ইনভার্টার, ড্রিলিং মেশিন, কাটার মেশিন, গাছ কাটার মেশিন প্রচুর পরিমাণে ইলেকট্রিক্যাল তার ও সামগ্রী সহ নেশা জাতীয় দ্রব্য গাঁজা, ইঞ্জেকশনের সিরিঞ্জ এবং ব্রাউন সুগারের রাখার খালি কৌটা। ইলেকট্রিক সামগ্রী ছাড়া অন্যান্য সামগ্রীগুলি জাতীয় সড়ক নির্মাণকারী সতীশ প্রসাদ কোম্পানির বলে দাবি কোম্পানির লোকদের। পলাতক অর্জুন বৈদ্য। কথাবার্তায় অসংলগ্নতা অর্জুন বৈদ্যের স্ত্রীর। উনার মুখ থেকে বেরিয়ে এসেছে অর্জুন বৈদ্য নেশাখোর এবং নেশা বিক্রেতা। দীর্ঘ ছয় সাত বছর ধরে এই কাজ চালিয়ে আসছে। এছাড়াও বাবুল মিয়া, বিপ্লব দে, বাপন দত্ত এবং অশেষ চৌধুরীর এদের নামও উঠে এসেছে এই চুরি কান্ডের সাথে। অশেষ চৌধুরী আবার আর ডি দপ্তরের কর্মচারী। এখন দেখার বিষয় পুলিশ এদের বিরুদ্ধে কি ধরনের ভূমিকা গ্রহণ করে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
