বামুটিয়া বিধানসভা কেন্দ্রে ৯ পরিবারের ২৮ জন কংগ্রেসে সামিল

বামুটিয়া বিধানসভার অন্তর্গত কামালঘাট শান্তি পাড়ায় ভারতীয় জাতীয় কংগ্রেসের এক যোগদান সভা অনুষ্ঠিত হয়।এই যোগদান সভায় উপস্থিত ছিলেন বামুটিয়া ব্লক কংগ্রেস সভাপতি স্বপন আনন্দ দাস, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসে সভাপতি রাকু দাস, বামুটিয়া ব্লক যুব কংগ্রেস নেতৃত্ব বিপ্লব বিশ্বাস,সুজিত পাল সহ অন্যান্যরা।এই যোগদান সভায় ৯ পরিবারের ২৮ জন ভোটার শাসক দল বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। আসন্ন ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের সব কটি বিধানসভার সঙ্গে ৩ নং বামুটিয়া বিধানসভা কেন্দ্রেও সুদীপ ম্যাজিক প্রভাব ফেলতে সফল।প্রতি দিন মানুষ শাসক দল বিজেপি,  সিপিআইএম ছেড়ে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *