ধর্মনগরে ভয়ানক দূর্ঘটনা প্রাণহানি থেকে অল্পতে রক্ষা

ধর্মনগর মহকুমাধীন বাগবাসা গ্রামপঞ্চায়েতের গজার বিল এলাকায় ভয়ঙ্কর পথ দূর্ঘটনা। টি আর02/১৪১৩ নম্বরের যাত্রীবাহী বাস এবং এএস ১১ইউ/৫৪৯২ নম্বরের প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে আহত বেশ কয়েকজন। বাসটি কৈলাসহর থেকে শিলচরের উদ্দেশ্যে যাচ্ছিল এবং প্রাইভেট কারটি অসমের বাজারিছড়া থেকে ধর্মনগরের উদ্দেশ্যে আসছিল।

স্থানীয়দের থেকে জানা যায়, বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ এই পথ দূর্ঘটনাটি ঘটে। ঘটনার বিবরণে জানা যায় শিলচরগামি বাসটি গজার বিল এলাকায় বাঁক নিতে গিয়ে রাস্তার বাম পাশে জায়গা থাকা সত্বেও ডান দিকে বাঁক নিতে গিয়ে প্রাইভেট কারটির সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে প্রাইভেট কারটি ব্যাপক  ক্ষতিগ্রস্ত হয়। গাড়িতে থাকা তিন জনের মধ্যে গাড়ির মালিক অনুপ কুমার দে আহত হন, উনার কোমরে বেশ খানিকটা চোট লাগে। অন্য দিকে এই দূর্ঘটনার  সাথে সাথে বাসের চালক বাসটির স্টিয়ারিং লক করে পালিয়ে যায়।  সেই সময় বাসে থাকা লোকজনও ভয়ে বাস থেকে নেমে পড়েন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগবাসা থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে থানায় নিয়ে যায়। যদি দুটি গাড়ি দ্রুতগতিতে থাকতো তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে বলে প্রত্যক্ষদর্শীদের মত। ঘটনার তদন্ত করছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *