গ্রামীণ এলাকার মানুষের সমস্যা দ্রুত নিরসনে ‘আমার সরকার’ ওয়েব পোর্টালের সূচনা করেন মূখ্যমন্ত্রী।

রাজ্যের বর্তমান উন্নয়নমুখী সরকার চাইছে রাজ্যের প্রকৃত উন্নয়ন সাধন করতে।  গ্রাম-শহর থেকে শুরু করে পাহাড় কিংবা প্রত্যন্ত জনপদ সর্বত্রই আজ উন্নয়নের ছোঁয়া পরিলক্ষিত হচ্ছে। রাজনৈতিক দলাদলির উর্ধ্বে উঠে সমাজের সকল অংশের মানুষের কল্যাণে ব্রতী হয়েছে রাজ্যে সরকার। ভারসাম্যতা রক্ষা করে এবার গ্রাম পঞ্চায়েত স্তরে আরেকটি বলিষ্ঠ পদক্ষেপ নিল সরকার। চালু করা হলো  ‘আমার সরকার’ নামক একটি ওয়েব পোর্টালের। বর্তমান সময়ে উন্নত প্রযুক্তির ব্যবহার বিশেষ করে ওয়েবসাইটগুলো দ্রুততার সঙ্গে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই কথা বিবেচনা করেই এই পোর্টালের সূচনা হয়েছে। গ্রামীণ এলাকার সাধারণ মানুষের বিভিন্ন চাহিদা এবং সমস্যা দ্রুত নিরসনের লক্ষ্যে আজ মুক্তধারা অডিটরিয়ামে গ্রামোন্নয়ন (পঞ্চায়েত) দপ্তরের উদ্যোগে ‘আমার সরকার’ ওয়েব পোর্টালের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তৃণমূলস্তর পর্যন্ত সরকারী সুযোগ সুবিধাগুলো দ্রুততার সঙ্গে পৌঁছে দেয়াই এই উদ্যোগের কারণ। গ্রামীণ এলাকার মানুষের অভাব অভিযোগগুলো এতে সহজেই সরকারের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।এই ওয়েব ভিত্তিক প্ল্যাটফর্মটি ব্যবহার করে ত্রিপুরার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটির পঞ্চায়েত সচিব, গ্রামীণ কর্মসূচি সচিব,গ্রাম সচিব এবং গ্রামীণ কর্মসূচি পরিচালকেরা গ্রামবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো রাজ্যে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে নথিভুক্ত করবেন ওই আধিকারিকগন। পরবর্তীতে এক্তিয়ার অনুসারে সংশ্লিষ্ট দপ্তরগুলো দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করবে। ওয়েব পোর্টালের শুভ সূচনা করে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন বর্তমান সরকার সকলকে ভালো রাখার চেষ্টা করছে। গ্রামীণ এলাকার মানুষেরাও এর বাইরে নন। তিনি বিশ্বাস করেন গ্রাম পঞ্চায়েত স্তরের সরকারি কর্মীরা সাধারণ মানুষের সাথে কথা বলে যথাযথ তথ্য এই পোর্টালে তুলে ধরবেন। এর মাধ্যমে বর্তমান বিকাশমুখী সরকার গ্রামীণ জনগণের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে পারবে অনায়াসে এবং কার্যকরী রূপে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *