ছেলের হাতে আক্রান্ত জন্মদাতা পিতা। মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ ছেলে ও নিজের ছোট ভাইয়ের বিরুদ্ধে। বিলোনিয়া থানাতে ছেলে ও ভাইয়ের বিরুদ্ধে লিখিত ভাবে অভিযোগ জানায় আক্রান্ত ব্যক্তি। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে বিলোনিয়া থানাধীন ড্রপ গেইট এলাকায়।
জানা যায়, ব্যাঙ্ক থেকে দেড় লক্ষাধিক টাকা তুলেছিল শ্রীদাম সরকার নামে এক ব্যক্তি। এই টাকাই অসুস্থ শ্রীদামের কাল হল। টাকা দেওয়ার জন্য শ্রীদামকে, ছেলে সহ ভাই চাপ দিতে থাকে। শ্রীদাম সরকার টাকা দিতে অস্বীকার করার পর হঠাৎ ছেলে সহ ভাই টাকা দেওয়ার জন্য মারধর শুরু করে,মারধর করার পর জোর করে টাকা ছিনতাই করে নেয় শ্রীদামের ছেলে ও তার ভাই।কোন উপায় না দেখে সুবিচার চেয়ে বিলোনিয়া থানার দারস্থ হয় শ্রীদাম সরকার। এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যে গুঞ্জনের সৃষ্টি হয়। পাশাপাশি ছেলে ও ভাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এলাকাবাসী।
