ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়ন এর উদ্যোগে সিবিসিসি ক্যান্সার সেন্টার আগরতলা সহযোগিতায় আগামী ২০ ই নভেম্বর ২০২২ রবিবার সকাল 11 ঘটিকা থেকে দুপুর একটা পর্যন্ত আগরতলা প্রেসক্লাবে এক মেগা স্বাস্থ্য ও ক্যান্সার চেক আপ শিবির আয়োজন করা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। পরামর্শ প্রদানের জন্য উপস্থিত থাকবেন সাউথ ইন্ডিয়ার বিখ্যাত সার্জিকাল অনকোলজিস্ট ডক্টর পবন কারোল্লা । উক্ত শিবিরে ত্রিপুরার সমস্ত সংবাদ মাধ্যমের সাংবাদিক, সংবাদ কর্মী এবং তাদের আত্মীয় পরিজন পরিষেবা গ্রহণ করতে পারবেন। ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের পক্ষ থেকে উক্ত শিবিরে সমস্ত সাংবাদিক , সংবাদ কর্মীদের এবং তাদের আত্মীয় পরিজন এই পরিষেবা গ্রহণ করার জন্য আবেদন জানান সন্তোষ গোপ
সাংগঠনিক সম্পাদক।
