হেপাটাইটিস ফাউন্ডেশনের ১৯তম রাজ্য সন্মেলন শুরু

হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার ১৯ তম বার্ষিক রাজ্য সম্মেলন আজ সন্ধ্যায় উদয়পুর টাউন হলে শুরু হয়েছে। ফাউন্ডেশন প্রতিষ্ঠার ২০ তম বর্ষে দুই দিন ব্যাপী সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন গোমতী জিলা পরিষদের চেয়ারপারসন স্বপন অধিকারী। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় রাখা হয়েছে, ড্রাগস্ মুক্ত ত্রিপুরা। সন্মেলন উপলক্ষে আজ দুপুর দুইটা থেকে অনুষ্ঠিত হয় বিজ্ঞান ভিত্তিক আলোচনা সভা। আলোচনা করেছেন ডা প্রদীপ ভৌমিক,ডা তপন মজুমদার, ডা শঙ্কর দাস,ডা উদয়ন মজুমদার,ডা অর্জুন সাহা সন্ধ্যায় ফাউন্ডেশনের পতাকা উত্তোলন করেন সভাপতি ডা এন এল ভৌমিক। পুরবী সঙ্গীত একাডেমীর ৭০ জন শিশু শিল্পীর সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় সন্মেলন। অনুষ্ঠানে ফাউন্ডেশনের বার্ষিক সন্মাননা প্রদান করা হয়। লাইফ টাইম এচিভমেন্ট এওয়ার্ড দেওয়া হয়েছে ধর্মনগরের প্রবীন চিকিৎসক  ডা দিলীপ দাসকে। বেস্ট মেম্বার এওয়ার্ড দেওয়া হয়েছে আগরতলা শাখার সম্পাদক অসীম মজুমদারকে। বেস্ট নার্স এওয়ার্ড দেওয়া হয়েছে বিলোনীয়া শাখার সদস্য শ্রীমতি সোমা সাহাকে। বেস্ট ব্রান্চ এওয়ার্ড দেওয়া হয়েছে উদয়পুর শাখাকে। অনুষ্ঠানে এ বছর জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল এওয়ার্ড প্রাপ্ত সিনিয়র নার্স  শ্রীমতি অতসী মজুমদারকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে আলোচনা করেছেন বিধায়ক রনজিৎ দাস, উদয়পুর পুরসভার চেয়ারম্যান শীতল মজুমদার,মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা নিরু মোহন জমাতিয়া, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা প্রদীপ ভৌমিক ও সভাপতি ডা এন এল ভৌমিক।স্বাগত ভাষণ দিয়েছেন সন্মেলনের সংগঠন সম্পাদক পার্থ সাহা।
আগামীকাল ফাউন্ডেশনের সংগঠনিক বিষয়ে আলোচনা হবে। সন্মেলনে রাজ্যের আট জেলার প্রায় দুইশ প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *