পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা

পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মধুপুর বাজারের  গ্রিল ফ্যাক্টরির মালিক শংকর সাহা বয়স ৫০। বাড়ি মধুপুর সাহাপাড়া, ঘটনা বিবরনে জানা যায় বিয়ের পর থেকেই পারিবারিক অশান্তির শুরু হয় নিজ স্ত্রীর সাথে। বিয়ের ৬ বছর পর এক কন্যা সন্তানকে নিয়ে স্ত্রী বাপের বাড়িতে আশ্রয় নেয়। পরবর্তী সময়ে পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে শংকর বাবু মদ্যপানে লিপ্ত হয়ে পড়ে। যদিও জানা যায় স্ত্রী ও মেয়ের সংসার প্রতিপালনের জন্য টাকা দিয়ে আসছিলেন তিনি। অন্যদিকে নিজ বাড়িতে রয়েছে উনার আর তিন ভাই। জানা যায়  শুক্রবার রাতে মদ্যপান করে এসে বাড়ির মধ্যে পারিবারিক ঝামেলায় লিপ্ত হন এবং পরবর্তী সময়ে নিজ ঘরে শুয়ে পড়েন তিনি শনিবার সকাল দশটায়  দোকানে না আসায় এক কর্মচারী উনার বাড়িতে গিয়ে দরজার  ডাকাডাকি করেন। পরবর্তী সময়ের দরজা না খোলায় ঘরের অন্য দরজা ভেঙ্গে  দেখতে পান উনি ঘরের মধ্যে সিলিং ফ্যানে গামছা বেঁধে ফাঁসিতে আত্মহত্যা করেন । পরবর্তী সময়ে মধুপুর থানায় খবর পাঠালে পুলিশ  গিয়ে মৃত ব্যক্তিকে মধুপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। পোস্টমটমের পর মৃতদেহ বাড়ির লোকেদের হাতে তুলে দেওয়া হয়। আকস্মিক এই ঘটনাটি কেন্দ্র করে মধুপুরে শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *