উজান গছিরাম পাড়ায় স্বাস্থ্য শিবির

আনন্দবাজার সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত ভাণ্ডারিমা উপস্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে উজান গাছিরাম। পাড়ায় গত ১৬ নভেম্বর এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। উক্ত শিবিরে এলাকার মোট ৩৭জন উপস্থিত ছিলেন। তাদেরকে স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজন অনুসারে ওষুধ প্রদান করেন। এই শিবিরে উপস্থিত কয়েকজনের জ্বরের উপসর্গ থাকায় সকলকে ম্যালেরিয়া সনাক্তকরণে আর ডি কিট দ্বারা রক্তের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে একজনের রক্তে ম্যালিরিয়া প্যারাসাইট পাওয়া যায়। তাঁকে স্বাস্থ্যকর্মীরা প্রয়োজনীয় ওষুধ দিয়ে খাবার নিয়মাবলী সম্পর্কে বুঝিয়ে বলা হয়। এই শিবিরে এমপিডব্লিও গোপাল চাকমা উপস্থিত সকলকে ম্যালেরিয়া ও ডেঙ্গু প্রতিরোধে ঘুমানোর সময় নিয়মিত মশারী ব্যবহার করা, ডিডিটি স্প্রে করা, যথাসম্ভব ফুলহাতা জামা কাপড় পরিধান করা ও জ্বর হলে অবশ্যই হাসপাতালে গিয়ে ম্যালেরিয়া পরীক্ষা করার জন্য পরামর্শ প্রদান করেন এবং মানুষের দেহকে সুস্থ রাখার জন্য যোগ ব্যায়াম করার জন্য পরামর্শ প্রদান করেন। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন এলাকার আশাকর্মী রেখাবতি রিয়াং ও প্রমিলা রিয়াৎ শর্মারাণী রিয়াং। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *