সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি বিলোনিয়া বিভাগীয় কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল

রাজ্যেব্যাপি নারী নির্যাতন, আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে ব্যানার হাতে নিয়ে  সোমবার সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির বিলোনীয়া মহকুমা কমিটির উদ্যোগে এক গর্জমান বিক্ষোভ মিছিল সংগঠিত হয়।সিপিআইএম বিলোনীয়া মহকুমা কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে, মিছিলটি ব্যাংক রোড,হয়ে এক নং টিলা হয়ে পুনরায় শহর পরিক্রমা করে থানার মোড় ঘুরে  পুরাতন মটরষ্ট্যান্ডে এসে শেষ হয় । পুরাতন মোটরস্ট্যান্ডে এসে শুরু হয় সভার কাজ। সভায় আলোচনা রাখে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির বিভাগীয় সম্পাদিকা রত্না দাস। সম্পাদিকা রত্না দাস আলোচনা রাখতে গিয়ে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্মের  তীব্র সমালোচনা করেন, নারী নির্যাতনের এবং রাজ্যব্যাপী আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে জোরদার প্রচার আন্দোলন গড়ে তোলার আহ্বান রাখেন। এদিনের মিছিলে নারীদের উপস্থিতি ছিল লক্ষনীয়। আজকের বিক্ষোভ মিছিলে ছিলেন নারী সমিতির বিলোনীয়া মহকুমা সম্পাদিকা রত্না দাস, নারী নেত্রী বকুল দেবনাথ, জোৎস্না দাস, শেফালি মজুমদার সহ নারী সমিতির বিভিন্ন স্তরের নেতৃত্ব কর্মি সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *