বিলোনিয়া কংগ্রেসের উদ্যোগে ভারত জড়ো পদযাত্রা

ভারত জড়ো পদযাত্রা অব্যাহত রইল বিলোনিয়া মহকুমায় । সোমবার সকালে ভারত জড়ো এই স্লোগানকে সামনে রেখে পদযাত্রা কর্মসুচি নিয়ে মাঠে নামে কংগ্রেস। শনিবার ও রবিবার এই দুটি দিন এই কর্মসূচি হাতে নিয়ে মাঠে নামলেও শান্তিপূর্ণ পদযাত্রার উপর বিজেপির বাইক বাহিনীর হামলা সংগঠিত করে পুলিশের ব্যর্থতার কারণে  বলে অভিযোগ কংগ্রেস প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরীর । একদিকে বিজেপি দল ভারত জড়ো পদযাত্রার আন্দোলনে যেমন বাধা দিচ্ছে তেমনি পুলিশের দ্বারা  বাধাপ্রাপ্ত হচ্ছে এই আন্দোলন এমনই অভিযোগ প্রাক্তন বিধায়কের।তিনি বলেন আমরা রোড ম্যাপ দেওয়ার পরেও আমাদেরকে কলেজ স্কোয়ার, আমজাদ নগরে পদযাত্রা করতে দেয় নি । এদিন এই পদযাত্রা বিলোনিয়া কংগ্রেস ভবন থেকে এই শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে  সমাপ্ত হয় মতাই কংগ্রেস ভবনের সামনে। এই দিনের পদযাত্রায় কংগ্রেসের কর্মী সমর্থকদের পাশাপাশি হেটেছেন প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরী, প্রদেশ সহ-সভাপতি ভোলানাথ ধর, ব্লক কংগ্রেস সভাপতি তমাল ধর, কংগ্রেস নেতা মানিক দাস সহ অন্যান্য নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *