যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী আজ এক অনুষ্ঠানে সাতচাঁদ রকের দৌলবাড়ি উচ্চবিদ্যালয়ে নবনির্মিত ইন্ডোর স্টেডিয়ামের উদ্বোধন করেন। ২০১৯-২০ অর্থবছরের বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে এই ইন্ডোর স্টেডিয়ামটি নির্মাণ করা হয়েছে। স্টেডিয়াম নির্মাণে ব্যয় হয়েছে ৪০ লক্ষ টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক শংকর রায়, সাতচাঁদ আর ডি ডিভিশনের নির্বাহী বাস্তুকার সঞ্জিত রিয়াং প্রমুখ।
