সমগ্র শিক্ষা অভিযানে আজ সাবুম মহকুমার ২২টি বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। সারুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আজ এক অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাত্রীদের হাতে আনুষ্ঠানিকভাবে বাইসাইকেল তুলে দেন। অনুষ্ঠানে রূপাইছড়ি ব্লক, সারুম নগর পঞ্চায়েত ও পোয়াংবাড়ি ব্লকের ২২টি বিদ্যালয়ের ৮৫৩ জন ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক শংকর রায় ও সারুম নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রমা পোদ্দার দে।
