সুপারি সরবরাহে জট: মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সুরাহা

রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার ঐকান্তিক প্রচেষ্টায় জট কাটলো সুপারি সরবরাহের ক্ষেত্রে। এখন থেকে আগের মতোই স্বাভাবিকভাবে সুপারি সরবরাহ করতে পারবেন রাজ্যের সুপারি চাষীরা। বিগত বেশ কিছুদিন ধরেই পার্শবর্তী রাজ্য আসামে সুপারি সরবরাহ করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়ে আসছিলেন রাজ্যের জম্পুই পাহাড় সহ বিভিন্ন জায়গার সুপারি সুপারি চাষীগণ। মায়ানমার থেকে অবৈধভাবে সুপারি আসামে প্রবেশ করার ফলেই মূলত তৈরী হয় সমস্যা। বৈধ কাগজপত্র থাকা সত্বেও ত্রিপুরা থেকে সুপারি নিয়ে যাওয়া গাড়িগুলিকে আসামে প্রবেশ করতে দেওয়া হচ্ছিলো না।
এবিষয়ে অবগত হয়ে, রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী তথা অমিত শাহ এবং অসম প্রদেশের মুখ্যমন্ত্রী ড: হিমন্ত বিশ্বশর্মার সাথে বিভিন্ন সময়ে যোগাযোগ করেন এবং সমস্যাটি সমাধানের জন্য আর্জি জানান।
বিষয়টির গুরুত্ব অনুধাবন করে, শনিবারও আসামের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। অবশেষে, অসম প্রদেশের মুখ্যমন্ত্রী তাৎক্ষণিক সমাধানের বিষয়ে আশ্বাস প্রদান করেন।
জম্পুই পাহায়ার সহ বিভিন্ন এলাকার সুপারি চাষীরা পথ চেয়ে ছিলেন সমস্যাটির সমাধানের জন্য। সুতরাং, মুখমন্ত্রীর এই পদক্ষেপে খুশির হাওয়া বইছে সংশ্লিষ্ট সুপারি চাষীদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *