চেছরিমাঈ গ্রাম দিবস পালিত

মঙ্গলবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় চেছরিমাঈ গ্রাম দিবস । গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা , ছাত্র-ছাত্রীদের সাইকেল বিতরণ, গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার বিতরণ, আশাকর্মী ও অঙ্গনওয়ারি কর্মীদের উপর সচেতনতা বৃদ্ধিকরণে নাটক পরিবেশন ইত্যাদির মধ্য দিয়ে পালিত হয় দিনটি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। তিনি তার বক্তব্যে বলেন, গ্রাম-ই হোক ভারতবর্ষের হৃদয় এটাই চায় বিজেপি।স্বনির্ভর রাজ্য গড়তে গ্রামীণ এলাকার উন্নয়নে সরকার সর্বাধিক গুরুত্ব দিয়েছে। তিনি আর বলেন, সরকার রাজ্যের সব শ্রেণীর মানুষের কল্যাণে কাজ করছে। গ্রামীণ নারীদের স্বনির্ভর করার জন্য স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত করা হচ্ছে। সরকার স্বনির্ভর গোষ্ঠীগুলিকে বিভিন্ন উপায়ে সহায়তা প্রদান করছে যার ফলস্বরূপ গ্রামীণ মহিলাদের স্বনির্ভর হতে সাহায্য করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *