🧧স্বচ্ছতা অভিযানের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করে তোলা : মুখ্যমন্ত্রী

আজ সকালে আগরতলা পুরনিগম প্রাঙ্গণে স্বচ্ছ আগরতলা, শ্রেষ্ঠ ত্রিপুরা স্বচ্ছতা অভিযানে অংশ নেন। এই অভিযানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী আগামীকাল স্বামী বিবেকানন্দ ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় অংশ নেওয়ার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান। আগরতলা পুরনিগম প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গত ১৩ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত স্বচ্ছতা অভিযানের আয়োজন করেছে। আজ আগরতলা শহরে সাফাই অভিযান উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, কারামন্ত্রী রামপ্রসাদ পাল, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, মেয়র পরিষদগণ, কর্পোরেটরগণ, বিশিষ্ট সমাজসেবী মহেন্দ্র সিং, ফনীন্দ্র নাথ শর্মা, রাজীব ভট্টাচার্য, আগরতলা পুরনিগমের অতিরিক্ত কমিশনার মহ: সাজ্জাদ পি, বিভিন্ন স্তরের আধিকারিকগণ, আগরতলা পুরনিগমের টাস্কফোর্সের জওয়ানগণ কর্মচারি, ও সাফাই কর্মীগণ।
স্বচ্ছতা অভিযান শুরুর আগে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, রাজ্য সরকার ও আগরতলা পুরনিগমের যৌথ উদ্যোগে গত ১৩ ডিসেম্বর থেকে আগরতলা শহরকে সুন্দর ও পরিস্কার রাখার জন্য এই স্বচ্ছতা অভিযান চলছে। স্বচ্ছতা অভিযানের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করে তোলা। স্বচ্ছতা অভিযান উপলক্ষে আয়োজিত র্যালিটি আগরতলা পুরনিগম প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আইজিএম চৌমুহনী, প্যারাডাইস চৌমুহনী, পোষ্ট অফিস চৌমুহনী, কামান চৌমুহনী হয়ে জ্যাকশন গেইট পর্যন্ত পথ পরিক্রমা করেন। তারপর সাফাইকর্মীগণ, আগরতলা পুরনিগম টাক্সফোর্সের জওয়ানগণ জগন্নাথ বাড়িতে স্বচ্ছতা অভিযানে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *