🧧🚨মঙ্গলবার মজলিশপুর বিধানসভা কেন্দ্রের পশ্চিম বড়জলা পঞ্চায়েতের সামনে ভারতীয় জনতা পার্টির মজলিশপুর মন্ডল আয়োজিত জনজাতি সম্মেলনে অংশগ্রহণ করেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী।সেখানে উপস্থিত জনজাতি ভাই-বোন ও কার্যকর্তাদের সম্বোধিত করেন মন্ত্রী।জনজাতি সম্মেলনের আগে জিরানিয়া ব্লক চৌমুহনী থেকে একটি সুবিশাল জনজাতি র্যালি জিরানিয়া কলেজ চৌমুহনী হয়ে পশ্চিম বড়জলা পঞ্চায়েতের সামনে জনজাতি সম্মেলনস্থলে এসে পৌঁছায়। আজ এই জনজাতি সম্মেলনে জনজাতি লোকজনদের উপস্থিতি ছিল লক্ষণীয়।