🚨🧧ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস কার্যালয় এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন

মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, বক্সনগর ব্লক সভাপতি জয়দুল হোসেন – সহ অন্যান্য নেতৃবৃন্দরা। এদিন ১৫ পরিবারের ৮১ জন ভোটার বিজেপি, সিপিআইএম, তিপ্রা মথা ছেড়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
এই প্রসঙ্গে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি পীযূষকান্তি বিশ্বাস বলেছেন, “আজকে বক্সনগর বিধানসভা কেন্দ্র থেকে ১৫ পরিবারের ৮১ জন ভোটার বিজেপি, সিপিআইএম, তিপ্রা মথা ত্যাগ করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছেন। আগামী ২ তারিখ সোনামুড়ায় একটি বড় যোগদান সভা আছে। আগামীকাল থেকে শহরে বিভিন্ন কর্মসূচি থাকবে এবং আগামী ১ তারিখ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, সেদিন থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় কম্বল বিতরণ হবে।”
তিনি আরো বলেছেন, “আগামীকাল ২৮ তারিখ বনমালিপুর বিধানসভায় একটা পদযাত্রা আছে এবং আগামী ৩০ তারিখ ওরিয়েন্ট চৌমুহনিতে পথসভার আয়োজন হবে সেখানে রাজ্য নেতৃত্বরা সবাই উপস্থিত থাকবেন। আজকে বিজেপির প্রতি মানুষ হতাশ হয়ে আছে যার জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় দল ছাড়বার একটা হিড়িক পরে গেছে এবং তৃণমূল কংগ্রেসে মুখী হচ্ছে।”
প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি পীযূষকান্তি বিশ্বাস জানিয়েছেন, “সরকারি কর্মচারী বহু দিনের সমস্যা হলো ৭ম পে কমিশন, যতদিন না ৭ম পে কমিশন কার্যকরী হচ্ছে ততদিন পর্যন্ত তারা বঞ্চিত থাকবে। ১২ শতাংশ ডিএ ঘোষণা করে সরকারি কর্মচারীদের সমস্যার সমাধান করতে পারবে না। আগামী মাসে মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা সফরে আসছেন। উনি মাতাবাড়ি দর্শন করবেন, সাংবাদিক সম্মেলন করবেন এবং রবীন্দ্র ভবনে একটি কর্মীসভা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *