🚨🧧 সেঞ্চুরিতে থামল হীরাবেন মোদির ইনিংস

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার মৃত্যু হল শুক্রবার সকালে। হীরাবেন মোদীর মৃত্যুকালে  বয়স হয়েছিল ৯৯ বছর।স্বাস্থ্যের অবনতি হওয়ায় বুধবার তাকে  গুজরাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়।গুজরাটেই বসবাস করতেন মোদীর মা। ওই হাসপাতালেই  রাত সাড়ে তিনটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  মা হীরাবেন মোদীর মৃত্যুর খবর পেয়ে পূর্বপরিকল্পিত সব কর্মসূচি স্থগিত করে আহমেদাবাদ চলে যান নরেন্দ্র মোদী। সেখানে পৌঁছেই  মায়ের মরদেহ কাঁধে করে নিয়ে ভাইয়ের বাড়ির বাইরে বের হতে দেখা যায় তাকে।  মার সঙ্গে একি গাড়িতে ওঠেন মোদী নিজেও। এরপর আহমেদাবাদ থেকে গান্ধীনগরে নিয়ে মরদেহের শেষকৃত্য সম্পন্ন করা হয়। উল্লেখ্য আজ প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফরের কথা ছিল মার মৃত্যুতে সেই কর্মসূচি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে করবেন মোদি এমনটাই খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *