🧧🚨 শনিবার রবীন্দ্রভবনে শিল্পী অরুণাশীষ

নববর্ষের প্রথম দিনে রাজ্যবাসীকে সুস্থ ও সুন্দর জীবনযাপনের বিজ্ঞান সম্মত বার্তা দিতে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার উদ্যেগে ১লা  জানুয়ারি রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হবে স্বাস্থ্য শিক্ষা বিষয়ক আলোচনা সভা‌। এবারের প্রতিপাদ্য বিষয়,’ সুস্থ নারী সুস্থ সমাজ’। এদিন সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে ডাক্তারদের জন্য চিকিৎসা  বিজ্ঞান ভিত্তিক আলোচনা ( সি এম ই )। সন্ধ্যে পাঁচটায় হবে উদ্বোধনী অনুষ্ঠান ও সঙ্গীতানুষ্ঠান। উদ্বোধন করবেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী মতি প্রতীমা ভৌমিক। সন্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফাউন্ডেশনের অন্যতম  প্রতিষ্ঠাতা সদস্য ও বিধায়ক ডা দিলীপ দাস।সি এম ই-তে  বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল ফ্যাকাল্টিগন মহিলাদের বিভিন্ন রোগের চিকিৎসা নিয়ে আলোচনা করবেন। এই সি এম ই-তে রাজ্যের প্রায় দুইশ চিকিৎসক এবং নার্সিং ফ্যাকাল্টি অংশগ্রহণ করবেন বলে আশা করছে ফাউন্ডেশন।  অনুষ্ঠানে ফাউন্ডেশনের ‘ডক্টর অব দ্য ইয়ার’ সম্মাননা প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সঙ্গীত পরিবেশন করবেন কোলকাতার এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী অরুণাশীষ রায় ও স্থানীয় বিশিষ্ট শিল্পী পুষ্পিতা চক্রবর্তী, নীলাঞ্জনা চক্রবর্তী ও ঋতুপর্ণা দত্ত। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *