গুরুতর শারীরিক অসুস্থতা নিয়ে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রাজ্য মন্ত্রিসভার প্রবীন সদস্য নরেন্দ্র চন্দ্র দেববর্মা।
আজ সন্ধ্যায় হাসপাতালে গিয়ে তাঁর স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।
চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে কর্তব্যরত চিকিৎসকের সাথে আলোচনা করেন তিনি।
পাশাপাশি, হাসপাতালে উপস্থিত নরেন্দ্র চন্দ্র দেববর্মার পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন তিনি।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন আজ সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় জিবি হাসপাতালে ভর্তি করা হয় মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মাকে। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি এবং তাঁর চিকিৎসার বিষয়ে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অসুস্থ নরেন্দ্র চন্দ্র দেববর্মার দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী।
