🧧🚨সচিবালয়ে রাজ্যভিত্তিক এসভিইইপি কোর কমিটির বৈঠক

রাজ্যভিত্তিক এসভিইইপি কোর কমিটির এক বৈঠক আজ সচিবালয়ের ১ নং কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে। এই বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক ঊষাজেন মগ, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক এস বন্দ্যোপাধ্যায়, উপনির্বাচনী আধিকারিক সুমন বণিক, প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার সহ অন্যান্যরা। ২০২৩ সালে অনুষ্ঠিতব্য ত্রিপুরা বিধানসভা নির্বাচন সর্বাত্মক করার লক্ষ্যে পর্যালোচনা করা হয়। নির্বাচন কমিশনের নির্দেশে ২০২৩-এর ত্রিপুরা বিধানসভার আসন্ন সাধারণ নির্বাচনে সর্বাধিক ভোটের হার নিশ্চিত করার জন্য ভোটারদের পদ্ধতিগত শিক্ষা এবং নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচার অভিযান (এসভিইইপি) জোরদার করা, একটি দূরবর্তী ভোটকেন্দ্র থেকে একাধিক নির্বাচন ক্ষেত্রের নির্বাচন আরভিএম-এর মাধ্যমে করা, ৯২৯টি ভোটকেন্দ্রে ভোটদানের হার ৮৮ শতাংশ থেকে বৃদ্ধি করার লক্ষ্য অর্জন করা, নতুন ভোটারদের ভোটদানে উৎসাহ প্রদান, আশি বছর ঊর্ধ্ব এবং দিব্যাঙ্গ ভোটারদের সুবিধার্থে প্রতিটি ভোটকেন্দ্রে র্যাম্প, হুইলচেয়ার, পৃথক লাইনের ব্যবস্থা করা, নির্বাচন সংক্রান্ত যে কোনও ধরনের সন্ত্রাস রোধ করার জন্য প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে যাবতীয় ব্যবস্থা করা সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
উল্লেখ্য, নির্বাচন কমিশন অভিবাসী নির্বাচকদের ভোটাধিকার প্রয়োগে একটি পাইলট প্রজেক্ট চালু করতে চলছে। ভারতের নির্বাচন কমিশন একটি মাল্টি কনস্টিটুয়েন্সি রিমোট ইলেকট্রনিক ভোটিং মেশিন তৈরি করছে। এই প্রোটোটাইপ আরভিএমের ব্যবহার প্রদর্শনের জন্য রাজনৈতিক দলগুলিকে আমন্ত্রণ জানিয়েছে। শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের উদ্দেশ্যে পৌষ সংক্রান্তির প্রাক্কালে রাজ্যের প্রত্যেকটি বিধানসভা এলাকায় আলপনা প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে। ত্রিপুরা বিধানসভা নির্বাচন ২০২৩-এর জন্য একটি লোগোও তৈরি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *