🧧🚨অটো দুর্ঘটনা আহত চালক

বিশ্রামগঞ্জ ছেচুড়ীমাই সড়কে ভয়াবহ তিন চাকার মালবাহী অটো গাড়ির ভয়াবহ দুর্ঘটনা, আহত অটো গাড়ির চালক। শনিবার দুপুর দুইটাই। খবরে জানা যায় TR01A1568 নাম্বারে একটি অটো গাড়ি  বিশ্রামগঞ্জ থেকে আগরতলা যাওয়ার পথে দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ছেচুড়িমায় সড়ক থেকে নিয়ন্ত্রণ  হারিয়ে রাস্তার পাশে কলাবাগানে উল্টে পড়ে। গুরুতরভাবে আহত হয় অটো গাড়ির চালক। নাম সজল দাস বয়স ৪৮ বাড়ি আগরতলা সাধুটিলা। প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে দ্রুত খবর দেয় বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরে বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত গাড়ি চালক সজল দাসকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *