🚨🧧অটো দুর্ঘটনায় আহত ১৩

বিশ্রামগঞ্জ প্রমোদনগর শনিবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে ভয়াবহ অটো  দুর্ঘটনায় গুরুতরভাবে আহত ১৩ জন।TR03G1844 নাম্বারে একটি ট্রাক অটো গাড়ি করে প্রমোদনগরে রাস্তার কাজ সেরে শ্রমিকরা উদয়পুর যাওয়ার পথে প্রমোদনগরে একটি টার্নিং  নিতে গিয়ে অটো গাড়িটি উল্টে যায়। যার ফলে অটো গাড়িতে থাকা ২৫ জন শ্রমিকের মধ্যে ১৩ জন শ্রমিক গুরুতর ভাবে আহত হয় ।তাদেরকে বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দুইবারে  উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। ছয়জন শ্রমিকের অবস্থা গুরুতর হওয়ায় চারজনকে আগরতলা জিবি হাসপাতালে এবং দুইজনকে উদয়পুর তেপানিয়া হাসপাতালে রেফার করেন। এমনটাই জানান বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক রিয়া দেববর্মা। ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *