🚨🧧ত্রিপুরা গীতা চ্যাম্পিয়ান লীগের ফাইন্যাল পর্বের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

আমাদের কৃষ্টি সংস্কৃতির পরম্পরা নতুন করে ফিরে আসছে আমাদের কৃষ্টি সংস্কৃতির পরম্পরা বহুদিনের। এগুলি এতদিন হারিয়ে যেতে বসেছিল। এখন আবার নতুন করে ফিরে আসছে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রে শাসনভার নেওয়ার পর সার্বিক ভাবেই যারা দেশে পরিবর্তনের হাওয়া বইছে। আধ্যাত্মিক ও মানসিক চেতনার বিকাশের মাধ্যমে নৈতিক মূল্যবোধ উন্নত করার প্রয়াস চলছে। আজ সন্ধ্যায় আগরতলার নজরুল কলাক্ষেত্রে ত্রিপুরা গীতা চ্যাম্পিয়ান লীগের ফাইন্যাল পর্বের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একখা বলে।
তিনি বলেন, সত্যিকারের মানুষ হতে গেলে শারীরিক বিকাশের পাশাপাশি বুদ্ধি, আধ্যাত্মিক, মানসিক এবং আত্মার বিকাশের প্রয়োজন। ছাত্রছাত্রীদের গীতা পাঠ ও গীতা চর্চা করার প্রয়োজন। যাতে তারা পরবর্তী জীবনে গীতার জ্ঞানকে প্রয়োগ করতে পারে। ইস্কন আয়োজিত গীতার উপর অনলাইন ক্যুইজ প্রতিযোগিতা করার জন্য মুখ্যমন্ত্রী তাদের এই উদ্যোগের প্রশংসা করেন। গীতা চ্যাম্পিয়ান লীগের ফাইন্যাল পর্বের অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায়। ইস্কনের গভর্নিংবডির সদস্য ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ। প্রদীপ প্রজ্জ্বলন করে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের উদ্বোধন করেন। অতিথিগণ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *