🧧🚨জন বিশ্বাস যাত্রার সূচনায় কেন্দ্রীয় গৃহমন্ত্রী, সভাস্থলের যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করার আহবান নিয়ে উত্তর ও দক্ষিণ ত্রিপুরা থেকে আগামী ৫ই জানুয়ারী শুরু হচ্ছে জন বিশ্বাস যাত্রা। বিজেপির এই জন বিশ্বাস যাত্রার সূচনা করতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহ। এই উপলক্ষে দুটি স্থানে দলের পক্ষ থেকে জনসভার  আয়োজন করা হয়েছে।  আজ উত্তর ত্রিপুরা ও দক্ষিণ ত্রিপুরার দুটি সভাস্থল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
মুখ্যমন্ত্রী এদিন এই জন বিশ্বাস যাত্রার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুশান্ত চৌধুরী ও দলের সাধারণ সম্পাদক টিংকু রায়কে নিয়ে দলীয়ভাবে প্রস্তুতি খতিয়ে দেখেন। একই সাথে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে সভাস্থলের নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে অবহিত হন। কেন্দ্রীয় গৃহ মন্ত্রী শ্রী অমিত শাহের উপস্থিতিতে দুটি সভাতেই  জনগণের ব্যাপক উপস্থিতি হতে পারে । তাই তাঁরা যাতে কোন প্রকার অসুবিধার সম্মুখীন না হন, এ বিষয়ে কি কি করণীয় সংশ্লিষ্টদের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। এদিন উত্তর ত্রিপুরায় কেন্দ্রীয় গৃহমন্ত্রীর প্রস্তুতি খতিয়ে দেখার পর মুখ্যমন্ত্রী এই জেলায় নির্মীয়মাণ ভারতীয় জনতা পার্টির কার্যালয় স্থল পরিদর্শন করেন।
 উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারী রাজ্য বিজেপির দলীয় উত্তর জোন এবং দক্ষিণ জোন থেকে পৃথকভাবে দুটি রথযাত্রা অর্থাৎ জন বিশ্বাস যাত্রা শহর আগরতলামুখী হয়ে শুরু হবে। দুটি রথ যাত্রাই আগামী ১২ জানুয়ারী শহর আগরতলায় প্রবেশ করবে।  ৫ জানুয়ারি জন বিশ্বাস যাত্রার সূচনায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকবেন। পাশাপাশি আগামী ১২ই জানুয়ারী রথযাত্রার সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টি র সর্বভারতীয় সভাপতি ‌শ্রী জেপি নাড্ডা উপস্থিত থাকবেন।  এই রথ যাত্রা গোটা রাজ্যে ১ হাজার কিলোমিটার পথ পরিক্রমা করবে। বিজেপির জন বিশ্বাস যাত্রাকে কেন্দ্র করে ২০০টি সভা এবং ১০০টি রোড-শো করা হবে বলে দলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে আগেই জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *