🚨🧧সাব্রুম মহকুমা হাসপাতাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ দক্ষিণ ত্রিপুরা জেলার সাবুম সফরে এসে সাব্রুম মহকুমা হাসপাতালটি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং হাসপাতালের চিকিৎসা পরিষেবা খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী জানান, সাব্রুম মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিষেবা আগের চেয়ে অনেকটাই উন্নত হয়েছে। মহকুমা হাসপাতাল পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক সাজু বাহিদ এ ও সাম মহকুমার মহকুমা শাসক বিধান চন্দ্র রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *