৫ই জানুয়ারি রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে। ইতিমধ্যে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে নির্বাচনের প্রচার শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার অষ্টম বামফ্রন্ট সরকার গড়ার লক্ষ্যে চরিলাম বিধানসভা কেন্দ্রের ১৬ নং বুথ উত্তর মুড়ায় বৃহস্পতিবার সকালে সিপিআইএম মিছিল ও বিভিন্ন কর্মসূচি পালন করে।জানা যায় ১৯ চড়িলাম বিধানসভা কেন্দ্র সিপিআইএম লোকাল কমিটির নির্দেশে বৃহস্পতিবার সকালে উত্তর মুড়া ১৬ নং বুথ সহ বিভিন্ন এলাকায় মিছিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন আবু তাহের নেতৃত্বে। ২০২৩ বিধানসভা নির্বাচনে কর্মীরা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তাঁর জন্য যা করার প্রয়োজনীয় তা করবেন এমনটি জানান সি পি আই এম নেতা আবু তাহের। এই কর্মসূচি পালনকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষনীয়।
