🧧🚨জলের দাবিতে রাস্তা অবরোধ

২৫ দিন যাবত জল ও বিদ্যুৎ না পেয়ে বক্সনগর থেকে  বিশালগড় সড়ক অবরোধ করেন চেলিখলা এলাকার সমস্ত জনজাতি পরিবারগুলি। বৃহস্পতিবার সকালে। জানাযায় দীর্ঘ ২৫ দিন যাবৎ চেলিখলা আড়ালিয়াবাড়ী এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।  যার ফলে জল সহ বিভিন্ন সমস্যায় রয়েছে এলাকাবাসী। দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বারবার জানানো হলেও  কোনরকম উদ্যোগ গ্রহণ করছে না ।  অবশেষে বৃহস্পতিবার সকাল 11 টায় বক্সনগর -বিশালগড় সড়ক অবরোধ করেন এলাকার সমস্ত জনজাতি পরিবারের প্রমিলারা ।তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত এলাকায় বিদ্যুৎ সংযোগসহ বিভিন্ন সমস্যা সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত উনারা সড়ক অবরোধ চালিয়ে যাবেন। শেষে ঊর্ধ্বতর কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত করে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *