ঊনকোটি জেলার অধীন মুরুইবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন ধাতুছড়া উপস্বাস্থ্যকেন্দ্রে গত ৩ জানুয়ারি জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের অধীন এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। তাতে স্বাস্থ্যকর্মীরা ম্যানারিয়া সনাক্তকরণে ব্লাড স্লাইড সংগ্রহ করেন ও আরডি কিড়ে রক্ত পরীক্ষা করেন। তাতে কারোর মধ্যে পজিটিভ জীবাণু পাওয়া যায়নি। সেই সাথে পতঙ্গ বাহিত রোগ নিয়ন্ত্রণে কি কি করণীয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এই কর্মসূচিতে ধাতুছড়া উপস্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।
