🚨🧧এজিএমসি অ্যান্ড জিবিপি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে বিনামূল্যে সফল অস্ত্রোপচার

হৃদরোগের জটিল চিকিৎসায় এজিএমসি অ্যান্ড জিবিপি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্ট-এ চিকিৎসকরা নিয়মিত পরিষেবা প্রদান করছেন। উক্ত ডিপার্টমেন্টে গত ২৮ ডিসেম্বর আগরতলার বামুটিয়ার ৪০ বৎসর বয়স্ক এক রোগীর কমপ্লেক্স পেরিফেরাল স্টন্টিং প্রসিডিউর সফল ভাবে সম্পন্ন হয়। রোগী এখন স্বাভাবিক হাঁটাচলা করতে পারছেন। এই অস্ত্রোপচারে ছিলেন হাসপাতালের কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ডাঃ অরূপ দেব ও ডাঃ অনিন্দ্য সুন্দর ত্রিবেদী। এছাড়াও ছিলেন ডাঃ অর্থ প্রতিম নাথ ও ডাঃ অনুরূপা বোস সহ কাথল্যাব টেকনিশিয়ান সঞ্জয় ঘোষ, কাথল্যাব নাম দেবব্রত দেবনাথ, প্রাণকৃষ্ণ দেব ও অ্যাসিসটান্ট কাথল্যাব অমৃত মুড়াসিং। রাজ্যের বাইরে না গিয়ে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পে সম্পূর্ণ বিনামূল্যে উক্ত অস্ত্রোপচারের সুযোগ লাভ করতে পারায় রোগীর পরিজনেরা চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *