আগামী ১৪ জানুয়ারি ছবিমুড়ায় ছবিমুড়া মেলা এবং পশ্চিম ডলুমা ভিলেজে কুমা এলাকায় কুমাঝোক মেলা অনুষ্ঠিত হবে। ১৪ জানুয়ারি সন্ধ্যা ৬টায় ছবিমুড়া মেলার উদ্বোধন করা হবে। মেলায় সারা রাতব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন দপ্তর তাদের উন্নয়নমূলক কাজের প্রদর্শনী মন্ডপ খুলবে। মেলায় পূর্ণার্থীদের জন্য বিনামূল্যে থাকার ব্যবস্থা করা হবে। সুন্দর ও সুষ্ঠভাবে মেলা পরিচালনা করার জন্য বিধায়ক রঞ্জিত দাসকে চেয়ারম্যান ও মহকুমা শাসক অসিত কুমার দাসকে আহ্বায়ক করে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে।
কুমাঝোক মেলার উদ্বোধন করা হবে বিকাল ৫টায়। এই মেলাতেও সারা রাতব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুণ্যার্থীদের জন্য বিনামূল্যে থাকার ব্যবস্থা করা হবে। অমরপুর বিএসি’র চেয়ারম্যান রবিত্র জমাতিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে বিধায়ক রঞ্জিত দাস জমাতিয়া হুদার তামা ফলক মায়ালের পাঞ্চায় দিনমণি জমাতিয়া, মহকুমা শাসক অসিত কুমার দাস, অমরপুর ব্লকের বিডিও উৎপল দাস সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। মেলা আয়োজনের জন্য বিএসি’র চেয়ারম্যান রবিত্র জমাতিয়াকে চেয়ারম্যান করে এবং অমরপুর ব্লকের বিডিওকে আহ্বায়ক করে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে।
