🧧🚨বামুটিয়া কৃষি মহকুমা তত্ত্বাবধায়ক কার্যালয়ের উদ্বোধন

বামুটিয়া ব্লকের দুর্গাবাড়িতে বামুটিয়া কৃষি মহকুমা তত্ত্বাবধায়ক কার্যালয়ের সম্প্রতি উদ্বোধন করেন বিধায়ক কৃষ্ণধন দাস। অনুষ্ঠানে তিনি বলেন, কৃষকদের কল্যাণে কেন্দ্রীয় ও রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সরকার কৃষকদের কল্যাণে সদা সচেতন। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অস্তরা সরকার দেব, জিলা পরিষদের সদস্যা পাপিয়া দাস নন্দী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শীলা দাস সেন এবং স্বাগত বক্তব্য রাখেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস। এদিনের অনুষ্ঠানে ৬ জনকে ভর্তুকীতে কৃষি যন্ত্রপাতি এবং ৩ জনকে সয়েল হেলথ কার্ড দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *