🚨🧧শান্তিরবাজারে সর্বদলীয় সভা

আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ শান্তিরবাজার নির্বাচন নিবন্ধন আধিকারিকের সভাকক্ষে এক সর্বদলীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় শান্তিরবাজার মহকুমা নির্বাচন নিবন্ধন আধিকারিক অভেদানন্দ বৈদ্য উৎসবের মেজাজে শান্তিপূর্ণ নির্বাচন সংগঠিত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে। সহযোগিতা কামনা করেন। তিনি আইন শৃঙ্খলা রক্ষা, বিভিন্ন রাজনৈতিক দলের সভা সামতি, মিছিল, প্রচার ও প্রচারসজ্জা সংক্রান্ত বিধি নিষেধ সম্পর্কে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের অবহিত করেন। রোল টু পোল এই বিষয়ে আজকের সভায় বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন রাজনৈতিকদলের প্রতিনিধিগণ ছাড়াও ৩৬-শাস্তিরবাজার (এসটি) এবং ৩৮ জোলাইবাড়ি (এসটি) বিধানসভা কেন্দ্রের এআরও, সেক্টর অফিসারগণ, বিএসএফ, সিআরপিএফ এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ সর্বদলীয় সভায় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *