🚨🧧প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সংবিধান আমাদের গর্ব। বিশ্বের বৃহত্তর গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে আমরা আমাদের মহান সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। সংবিধানের প্রতি দায়িত্বনিষ্ঠ থেকে সকল নাগরিকদেরই উচিত উন্নত দেশ ও জাতি গঠনে নিজেদেরকে নিয়োজিত করা। জাতির এই পবিত্র দিনে দেশপ্রেমিক বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি রাজ্যবাসীর সুখ ও সমৃদ্ধি কামনা করছি ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *