🚨🧧জিষ্ণু দেববর্মার সমর্থনে লাল সিং মুড়ায় নির্বাচনী জনসভা

শুক্রবার বিকেলে ভারতের জনতা পার্টি ১৯ চরিলাম মন্ডলের উদ্যোগে লাল সিং মুড়া বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় নির্বাচনী জনসভা। ভারতীয় জনতা পার্টি চরিলাম বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী জিষ্ণু দেববর্মার সমর্থনে লাল শিং মুড়া বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ থেকে সাংসদ লকেট চ্যাটার্জি, উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির চড়িলাম  বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী জিষ্ণু দেববর্মা, উপস্থিত ছিলেন চড়িলাম মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ, বিজেপি জেলা কমিটির সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা। জনসভা শুরু হওয়ার আগে লাল সিং মুড়া এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে মাঠে এসে হাজির হয় কর্মী সমর্থকরা। এই নির্বাচনী জনসভায় ৫  পরিবারের ২২ ভোটার সিপিএম দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন তাদেরকে বরণ করে নেন বিজেপির জেলা সভাপতি। এই নির্বাচনী জনসভায় এলাকার বিজেপির কার্যকতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ১৬ ফেব্রুয়ারি নির্বাচনের আজ প্রথম নির্বাচনী জনসভা  চরিলাম বিধানসভা কেন্দ্রের ‌‌‌‌লাল সিং মুড়াতে হয়। জনসভায় ভাষণ  রাখতে গিয়ে রাজ্যের উপমুখ্যমন্ত্রী  তথা চরিলাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিষ্ণু দেববর্মন বলেন, নির্বাচনের আগে চরিলাম কি ছিল আর এখন কি হয়েছে  আর সেটা বারবার বলতে হয় না, কাজ আমরা সবাই মিলে একসঙ্গে করেছি, একটি সি সি রোড  ছিল না , একটি স্ট্রীট লাইট ছিল না, ভালো স্কুল ছিল না এখন দুইটি বিদ্যাজ্যোতি বিদ্যালয় ৫ বছরের মধ্যে করা হয়েছে, যুবকদের জন্য খেলাধুলার পরিকাঠামো ছিল না বর্তমানে ফুটবল স্টেডিয়াম করা হয়েছে, ব্যাডমিন্টনে ইনডোর হল করা হয়েছে,  জিম সেন্টার করা হয়েছে। গত বিধানসভায় স্লোগান ছিল চলো পাল্টাই এবার নতুন  স্লোগান, চলুন ত্রিপুরার  ভবিষ্যৎ বানাই। আমাদের রাজ্যের ভবিষ্যৎ  নির্মাণের অংশীদার  হোন আপনারা। বিগত বামফ্রন্ট সরকার চড়িলামের উন্নয়ন কেন করেনি  তার জবাব চান আপনারা। চড়িলামের উন্নতি হয়নি এর একটাই কারণ, বিধায়ককে কাজ করতে দেয়নি পার্টি। সিপিএমে পার্টির ইচ্ছে ছাড়া কিছু হয়না। শুধু বিধানসভায় দাঁড়িয়ে হাত তালি দেওয়াই ছিল ওনার কাজ।  তাই আর সেই অন্ধকারে ফিরে যাওয়া চলবে না। চড়িলামের উন্নয়ন হয়েছে, আগামীদিনে আরো উন্নতি হবে। যুব সমাজের কর্মসংস্থান হবে। পশ্চিমবঙ্গের সাংসদ লকেট চ্যাটার্জি বলেন , গত পাঁচ বছরে রাজ্যে প্রভূত উন্নতি হয়েছে বিজেপি সরকারের আমলে। এই জনসমুদ্রে জনসভায় এসে খুবই ভালো লাগছে, সকলের আশীর্বাদে আবার পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হবে বলে উনি মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *