🧧🚨রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের নির্বাচনী প্রচারাভিযান

বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, রাজ্যজুড়ে প্রচারের ছবির সংখ্যা তত বেশি দেখা যাচ্ছে। ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের প্রচারকার্য বেশ ভালোভাবেই চলছে।
দলের মনোনীত প্রার্থীরা তাঁদের নিজ নিজ এলাকায় প্রচার পর্ব শুরু করে দিয়েছেন।
রাজ্য যুব সভাপতি ও বনমালিপুর বিধানসভার প্রার্থী সান্তনু সাহা, ওয়ার্ড নং ২৩, বুথ নং ৩০, কলেজ রোড শিবনগর থেকে কমলপুকুরপার পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে জনগণের সঙ্গে কথা বলেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, রাজ্য যুগ্ম সম্পাদক শিব শঙ্কর কর্মকার, পিঙ্কি দেববর্মা, রাজ্য কার্যনির্বাহী সদস্য সবিতা দেবনাথ, পশ্চিম জেলা যুব সভাপতি প্রীতম সাহা-সহ অন্যান্য দলীয় কর্মীবৃন্দ।
তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী রবি চৌধুরী ১২ নং ওয়ার্ডে সকল বাড়ি পরিদর্শন করেন ও সেখানে “ত্রিপুরার জন্য তৃণমূল”-এর প্রচারকার্য সম্পাদনা করেন।
৪৭ আমবাসা কেন্দ্রে মনোনীত প্রার্থী চন্দন মগ এলাকা পরিদর্শন করেন ও জনগণের সঙ্গে কথা বলে, তাঁদের সমস্যার কথা শোনেন।
বাগবাসা বিধানসভা প্রার্থী ও উত্তর ত্রিপুরা জেলা সভাপতি বিমল নাথ, ইছাই-লালছরা গ্রাম পঞ্চায়েতের ৬,৭,৮ নং বুথ এলাকা পরিদর্শন করেন। সেখানের জনগণের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন ও সমস্যা সমাধান কল্পে তাদের আশীর্বাদ চান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা সাধারণ সম্পাদক তাজউদ্দীন, বাগবাসা ব্লকের সাধারণ সম্পাদক সুধাংশু নাথ ও বাগবাসা ব্লক যুব সভাপতি জাকির হুসেন-সহ অন্যান্য দলীয় কর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *