🚨🧧সাংবাদিক সম্মেলনে গোমতী জেলার জেলাশাসক

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য গোমতী জেলায় প্রয়োজনীয় সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ গোমতী জেলার জেলাশাসকের কনফারেন্স হলে জেলাশাসক গোবেকার ময়ূর রতিলাল সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন। তিনি বলেন, আগামী ১৬ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গোমতী জেলার ৩৯৭টি পোলিং স্টেশনে ভোটদানপর্ব অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি পোলিং স্টেশনে মাইক্রো অবজারভার থাকবেন। প্রতিটি পোলিং স্টেশনে সেন্ট্রাল প্যারা মিলিটারি ফোর্স থাকবে। তিনি আরও জানান, ওয়েব কাস্টিং এর ব্যবস্থাও থাকবে। যে সকল পোলিং স্টেশনে ইন্টারনেট নেটওয়ার্কের সমস্যা রয়েছে সেখানে ভিডিও রেকর্ডিং এর ব্যবস্থা করা হবে। তিনি বলেন ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন তার জন্য টহলদারির ব্যবস্থাও থাকবে। ভোটারদের সাহায্য করার জন্য ১৯৫০ টোল ফ্রি নাম্বার চালু করা হয়েছে। কোন ধরণের অসুবিধার সম্মুখীন হলে ভোটাররা এই নাম্বারে ফোন করে জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি কোন ধরণের গুজবে কান না দিয়ে সরাসরি ১৯৫০ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন। ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ আজ বিকেল ৪টা থেকে ১৭ ফেব্রুয়ারি ভোর ৫টা পর্যন্ত সমগ্র গোমতী জেলায় ১৪৪ ধারা জারি থাকবে। এদিনের সাংবাদিক সম্মেলনে গোমতী জেলা পুলিশ সুপার অজিত প্রতাপ সিং, ওএসডি প্রশান্ত বাদল নেগি এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা মনোজ দেববর্মা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *