🧧🚨শান্তিরবাজার মহকুমায় ভোটগ্রহণ কর্মীদের মধ্যে ভোট সামগ্রী বিতরণ

আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ শান্তিরবাজার মহকুমা শাসক অফিস থেকে ভোটগ্রহণ কর্মীদের মধ্যে ভোট সামগ্রী বিতরণ করা হয়। ভোটকর্মীরা ভোটগ্রহণ সামগ্রী নিরীক্ষণ করে তা আবার মহকুমা শাসক অফিসে জমা দিয়েছেন। আগামীকাল ভোটকর্মীরা ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেবেন। ৩৬-শান্তিরবাজার (এসটি) বিধানসভা কেন্দ্রে ৬৪টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রে মোট ভোটার ৫০,৩০১ জন। পুরুষ ভোটার ২৫,১০২ জন, মহিলা ভোটার ২৫,১৯৯ জন। ৩৮-জোলাইবাড়ি (এসটি) বিধানসভা কেন্দ্রে ৬০টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রে মোট ভোটার ৪৮,৭৯৩ জন। পুরুষ ভোটার ২৪,৫২৭ জন এবং মহিলা ভোটার ২৪,২৬৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *