আসন্ন বিধানসভা নির্বাচনে তেলিয়ামুড়া মহকুমার তিনটি বিধানসভা নির্বাচনী কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১ লক্ষ ২৭ হাজার ১৫৬ জন। ২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে এ বছর ভোটার মোট ৪৪ হাজার ৬১১ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৪৫৮ জন এবং মহিলা ভোটার রয়েছেন ২২ হাজার ১৫৩ জন। নতুন ভোটার রয়েছেন ১ হাজার ৫৫৭ জন। ২৮-তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে ভোটার রয়েছেন ৪৪ হাজার ৭৭৮ জন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২২ হাজার ৯২ জন এবং মহিলা ভোটার রয়েছেন। ২২ হাজার ৬৮৬ জন। এই বিধানসভা কেন্দ্রে নতুন ভোটারের সংখ্যা ১ হাজার ৩৮৭ জন। ২৯-কৃষ্ণপুর (এসটি) বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছে ৩৭ হাজার ৯৬৭ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১৯ হাজার ২৬৭ জন এবং মহিলা ভোটার ১৮ হাজার ৫০০ জন। এই কেন্দ্রে নতুন ভোটারের সংখ্যা ১ হাজার ৪৮২ জন। উল্লেখ্য, এই তিনটি বিধানসভা কেন্দ্রে মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ১৬০টি। যার মধ্যে ২৭ কল্যাণপুর প্রমোদনগরে রয়েছে ৫৬টি, ২৮-তেলিয়ামুড়ায় রয়েছে ৫৪টি এবং ২৯-কৃষ্ণপুর (এসটি) ৫০টি ভোটগ্রহণ কেন্দ্ৰ রয়েছে।
