আগামী পয়লা চৈত্র থেকে সোনামুড়া মেলাঘর অবস্থিত স্বয়ংসিদ্ধা পাগলি মাসির ২৫ তম বাৎসরিক উৎসব। বিগত বৎসরগুলিতে প্রতি বছর ২রা চৈত্র থেকে শুরু হত এই বাৎসরিক উৎসব। কিন্তু বর্তমান বছরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা চলায় উৎসবের শেষ দিন অর্থাৎ মহাপ্রসাদ বিতরনের দিন পড়েছিল সোমবার । কিন্তু সেদিন মধ্যশিক্ষা পর্ষদের দ্বাদশের পরীক্ষা থাকায় যানজট থেকে বিভিন্ন সমস্যায় পড়তে হতে পারে পরীক্ষার্থী থেকে শুরু করে অফিস কর্মীদের। তাই এ বছর একদিন এগিয়ে নিয়ে ১ লা চৈত্র থেকে গীতাযোগ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হচ্ছে উৎসব এবং মহাপ্রসাদ বিতরণ করা হবে চৌঠা চৈত্র । এদিন সাংবাদিক সম্মেলনে উৎসব প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন পাগলি মাসির বাৎসরিক উৎসব উদযাপন কমিটির সভাপতি নীহাররঞ্জন বিশ্বাস,। এদিন প্রথমে উৎসব উদযাপন কে কেন্দ্র করে প্রশাসনিক পর্যায়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বিধায়ক কিশোর বর্মন, মেলাঘর পৌর মাতা অনামিকা ঘোষ পাল বিশিষ্ট সমাজসেবক দেবব্রত ভট্টাচার্য বিশ্বজিৎ দাস সহ অন্যান্যরা। উৎসবের শেষের দিনে প্রায় লক্ষাধিক লোকের সমাগম ঘটে মহাপ্রসাদের জন্য। তাই অন্যান্য বছরের ন্যায় এবারও সেই লক্ষ্যমাত্রা নিয়েই উৎসবের আয়োজন করেছেন উদ্যোক্তারা। তবে অন্যান্য বছরের ন্যায় এবছর নির্বাচনের কারণে উৎসব উদ্যোক্তাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে সাহায্য আস্ত সেটা আসতে পারেনি সেই কারণেই তাদের কিছু কিছু বিষয় অনেকটাই কাটল কাটছাট করতে হয়েছে বলে জানান। তবে তারা আশাবাদ ী ভক্তগুলোর সমাগমে বিগত বছরের ন্যায় এ বছরও মহোৎসবের রূপ নেবে এই পাগলি মাসীর বাৎসরিক উৎসব প্রাঙ্গণ।
