🚨🧧সাবোয়ালে ষষ্ঠ রাজ্যভিত্তিক চাপচার কুট উৎসব

ত্রিপুরা গ্রুপ ইয়ং মিজো অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং তথ্য ও সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেড, জম্পুইহিল ব্লকের সহযোগিতায় আজ জম্পুইহিলের সাবোয়ালে ষষ্ঠ রাজ্যভিত্তিক চাপচার কুট উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জম্পুইহিল বিএসি চেয়ারম্যান বিয়াক চুংনুংগা, কাঞ্চনপুর মহকুমার ডিসিএম রাজীব ভট্টাচার্য, ব্লকের অতিরিক্ত বিডিও অনিল চন্দ্র দাস, ত্রিপুরা গ্রুপ ইয়ং মিজো অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লালনুনফিমা, জম্পুই মিজো কনভেনশনের ভাইস প্রেসিডেন্ট জেডি মাউয়া, বরিষ্ঠ তথ্য আধিকারিক বিদ্যামোহন জমাতিয়া সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জম্পুই মিজো কনভেনশনের ভাইস প্রেসিডেন্ট জেডি মাউয়া বলেন, চাপচার কুট হচ্ছে মিজো সম্প্রদায়ের চিরাচরিত ঐতিহ্য উৎসব। এই উৎসবের মাধ্যমে একতা, শান্তিবার্তা নিয়ে আসে। স্বাগত ভাষণ দেন ত্রিপুরা গ্রুপ ওয়াই এম এ প্রেসিডেন্ট লালনফিমা। উৎসবে এলাকার স্থানীয় শিল্পীরা চেক নৃত্য ও গান পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *