১৫ মার্চ সোনামুড়ায় আন্তর্জাতিক নারীদিবস উদযাপনের অঙ্গ হিসাবে আগামী ১৫ মার্চ সকাল ১০টায় সোনামুড়ায় যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রীসহ সমাজের বিভিন্ন অংশের মহিলাদের নিয়ে সচেতনতামূলক এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। র্যালির শেষে সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত হবে মহিলাদের মধ্যে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতামূলক গ্রামীণ ক্রীড়া। অনুষ্ঠানকে সার্বিকভাবে সফল করে তোলার লক্ষ্যে আজ সোনামুড়া মহকুমা যুব বিষয়ক ও ক্রীড়া কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোনামুড়া মহকুমা স্পোর্টস অফিসার মধুসূদন দেববর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সোনামুড়া নগরপঞ্চায়েতের চেয়ারপার্সন সারদা চক্রবর্তী সহ অন্যান্য দপ্তরের প্রতিনিধিগণও উপস্থিত ছিলেন।
