২০ তারিখ সোমবার সকালে বক্সনগর হাসপাতালের ছাদের উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করার ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনা বিবরণে জানা যায় এলাকার বাসিন্দা অমিতাভ সরকার নামে ২৫ বছরের এক যুবক শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন এরই মধ্যে সোমবার সকালে সকলের অজান্তে বক্সনগর হাসপাতালে ছাদের উপর থেকে নিচে ঝাপ দেন এতেই গুরুতর আহত হন অমিতাভ সরকার পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বক্সনগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে কিন্তু তার অবস্থা আশঙ্কা জনক হবার কারণে জিবি হাসপাতালে রেফার করা হয় বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অমিতাভ সরকার। তবে কি কারণে ওই যুবক আত্মহত্যা করার চেষ্টা করে সেই বিষয়ে তার পরিবারের লোকজনরা কিছুই জানেন না বলেই জানান।
