ত্রিপুরা সরকারের পরিবহণ দপ্তরের মন্ত্রী হিসেবে দ্বায়িত্বভার গ্রহণের পর বুধবার উত্তর ত্রিপুরা জেলা সফর করেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং সেখানে চুরাইবাড়ী মর্ডানাইজড বর্ডার চেকপোষ্ট গেইটে পরিবহণ দপ্তরের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয় সরেজমিনে পরিদর্শন করেন এবং সেখানে উপস্থিত আধিকারিকদের সাথে খোলামেলা আলোচনায় তাদের বিভিন্ন সমস্যাগুলো শুনে এবং সেগুলো থেকে উত্তোরণের জন্য সেখানে উপস্থিত পরিবহণ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের যথাশীঘ্র পদক্ষেপ গ্রহণের জন্য প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ প্রদান করেন। আজকের এই পরিদর্শনকালে মন্ত্রীর সাথে ছিলেন পরিবহণ দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক ও সমাহর্তা নাগেশ কুমার বি, পরিবহণ দপ্তরের অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরী সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা।
