ত্রিপুরা সরকারের খাদ্য জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর এর মন্ত্রী হিসেবে দ্বায়িত্বভার গ্রহণের পর প্রথমবারের মতো মন্ত্রী সুশান্ত চৌধুরী উত্তর ত্রিপুরা জেলা সফর করেন এবং সেখানে উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসকের কনফারেন্স হলঘরে খাদ্য জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর এর সচিব রাভেল হেমেন্দ্র কুমার, উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক ও সমাহর্তা নাগেশ কুমার বি, খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী যুগ্ম অধিকর্তা অনিমেষ দেববর্মা, উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত বিভিন্ন মহকুমার মহকুমা শাসকগণ/ডেপুটি কালেক্টর ও খাদ্য দপ্তরের সাথে সম্পৃক্ত বিভিন্ন স্তরের অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে পৌরহিত্য করেন। পর্যালোচনা বৈঠকে উপস্থিত সকল আধিকারিকদের সাথে আলোচনায় উত্তর ত্রিপুরা জেলায় খাদ্য জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয় ও সমস্যা সম্পর্কে অবগত হন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উত্তর ত্রিপুরা জেলায় গণবন্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য এবং ভোক্তা সহ সকলের সার্বিক উন্নয়নে উত্তর ত্রিপুরা জেলায় খাদ্য জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের কাজে আরও গতিশীলতা আনতে প্রয়োজনীয় পরামর্শ দান করেন মন্ত্রী এবং বৈঠকে উপস্থিত আধিকারিকদের তরফ থেকে উত্থাপিত বিভিন্ন সমস্যাগুলো শীঘ্রই সমাধানের জন্য দপ্তরের সচিব ও অধিকর্তাকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেন।
