🚨🧧গ্রামীণ অর্থনীতির বুনিয়াদ সুদূর করতে সমবায়ের অগ্রণী ভূমিকা রয়েছে : সমবায়মন্ত্রী

 গ্রামীণ অর্থনীতির বুনিয়াদ সুদৃঢ় করতে সমবায়ের অগ্রণী ভূমিকা রয়েছে। সমবায়ের মাধ্যমে গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়। এই সম্ভাবনাকে কাজে লাগাতে সমবায়কে ব্যবহার করতে হবে। আজ সমবায় দপ্তরের ধলাই জেলাভিত্তিক পর্যালোচনা সভায় সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া একথা বলেন। পর্যালোচনা সভায় সমবায়মন্ত্রী ধলাই জেলার ল্যাম্পস প্যাক্স ও প্রাইমারি মার্কেটিং সোসাইটির বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। জেলার ল্যাম্পস, প্যাক্স ও প্রাইমারি মার্কেটিং সোসাইটিগুলিকে আরও কার্যকরী করার জন্য তিনি গুরুত্ব আরোপ করেন। পর্যালোচনা সভায় সমবায়মন্ত্রী বলেন, ধলাই জেলায় সমবায়কে শক্তিশালী করতে তিন মাস অন্তর অন্তর জেলাভিত্তিক পর্যালোচনা সভা করতে হবে।
সভায় সমবায় দপ্তরের যুগ্ম নিয়ামক নিখিল চক্রবর্তী জানান, ধলাই জেলায় বর্তমানে ৩৩০টি সোসাইটি রয়েছে। তাছাড়া প্যাক্স রয়েছে ২১টি ও ল্যাম্পস রয়েছে ৯টি। প্রাইমারি কো-অপারেটিভ সোসাইটি রয়েছে ১টি। তাছাড়াও জেলায় মৎস্য, ডেয়ারি ও অন্যান্য সমবায় সমিতি রয়েছে ২৯৯টি। পর্যালোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা পুরপরিষদের ভাইস চেয়ারপার্সন গোপাল সূত্রধর, সমবায় নিয়ামক এস মগ ও সমবায় দপ্তরের অন্যান্য আধিকারিকগণ। পর্যালোচনা সভায় ধলাই জেলার বিভিন্ন
ল্যাম্পস ও প্যাক্সের প্রতিনিধিগণ আলোচনায় অংশ নেন। পর্যালোচনা সভার পর সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জেলার কুলাই প্যাক্স ও প্যাক্সের নির্মীয়মান গোডাউন পরিদর্শন করেন এবং প্যাক্সের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। তাছাড়াও সমবায়মন্ত্রী কমলপুর প্রাইমারি মার্কেটিং সোসাইটির বায়োফ্লক ও উন্নত প্রথায় মৎস্যচাষ প্রকল্পটি পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *