🚨🧧ট্রেনের ধাক্কায় গুরুতর আহত গৃহবধূ

বৃহস্পতিবার আনুমানিক  দুপুর একটা শিলচর আগরতলা গামী ট্রেন যখন দুর্গাপুর সংলগ্ন রেলগেটের পাশ দিয়ে যাচ্ছিল তখন রেলের ধাক্কায় গুরুতর আহত হয় গৃহবধূ মধুরিমা পুরকায়স্থ। তার বাড়ি ধর্মনগরের শরৎ পল্লীতে। এলাকাবাসীরা জানায় সে রেললাইনের পাশে রেল আসার আগে ফোনে কথা বলে রেললাইন পার করছিলেন তিনি। রেলের ধাক্কায় একজন পড়ে রয়েছে এই খবর অগ্নিনির্বাপক বাহিনীর কাছে পৌছলে গাড়ি ছুটে গিয়ে মহিলাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে তার চিকিৎসা চলছে। তবে অবস্থা বেশ গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *