তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং যতনবাড়ি লোকরঞ্জন শাখা ও উত্তর একছড়ি ভিলেজ কমিটির সহযোগিতায় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন করা হবে। আগামী ২৬ মে উত্তর একছড়ি ভিলেজের কমিউনিটি হলে এ অনুষ্ঠানটি করা হবে। এ উপলক্ষে সম্প্রতি করবুক মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন করবুক ব্লকের ব্লক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান প্রণব কুমার ত্রিপুরা। এছাড়াও করবুক মহকুমা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যরা। উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত হয় ২৬ মে সকাল ১১ টায় উত্তর একছড়ি কমিউনিটি হলে হবে কবি প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। অনুষ্ঠানে কবি কাজী নজরুল ইসলামের উপর আলোচনার পাশাপাশি নজরুল সংগীত, নজরুল নৃত্য ও জনজাতিদের অন্যান্য নৃত্য পরিবেশিত হবে। এছাড়াও ছাত্রছাত্রীদের নিয়ে হবে আবৃত্তি প্রতিযোগিতা। এ অনুষ্ঠান উপলক্ষে আগামী ২৫ মে উত্তর একছড়ি ভিলেজের কমিউনিটি হলে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানকে সার্থক রূপ দেওয়ার লক্ষ্যে একটি উপদেষ্টা কমিটি ও কয়েকটি উপকমিটি গঠন করা হয়।
