তথ্য জানার অধিকার ২০০৫ এর ধারা ৫ অনুযায়ী জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অব ত্রিপুরা এর ফার্স্ট এপিলেট অথরিটি হিসেবে বোর্ডের চেয়ারম্যান অসীম সাহা, স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার হিসেবে বোর্ডের মেম্বার সেক্রেটারি বিম্বিসার ভট্টাচার্য এবং অ্যাসিস্ট্যান্ট স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার হিসেবে বোর্ডের অ্যাসিস্ট্যান্ট স্ট্যাটিসটিকেল অফিসার চৈত্র প্রসাদ জমাতিয়াকে নিযুক্তি দেওয়া হয়েছে। তাদের সাথে যোগাযোগের ঠিকানা- জেআরবিটি, ডাইরেক্টোরেট অব এমপ্লয়মেন্ট সার্ভিসেস এন্ড ম্যান পাওয়ার প্ল্যানিং, শ্রম ভবন, আগরতলা, ত্রিপুরা। ডাইরেক্টোরেট অব এমপ্লয়মেন্ট সার্ভিসেস এন্ড ম্যান পাওয়ার প্ল্যানিং কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে।
